ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দুই মাদক কারবারীকে আটক করা হয়। পরে তাদের হেফাজতে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মো. ধানু মিয়ার ছেলে মো. মামুন এবং একই গ্রামের আব্দুল বাছিরের ছেলে মো. শাহীন আলম।
পুলিশ জানায়, উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।



