আইন ও অপরাধ

আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পৃথক অভিযানে ১৮০ বোতল স্কাফ সিরাপ ও ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি পিকআপ ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১০ আগস্ট) ভোর ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি পিকআপ গাড়ি আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ি থেকে ১৮০ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং এ ঘটনায় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি গ্রামের রমজান আলীর ছেলে মো. দিলদার আহম্মদ।

অপরদিকে, একই দিন সকাল ১১টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-খ-১২-৩০৯৪ নম্বরের একটি লাল রঙের প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটি তল্লাশি করে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কমলপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে মো. হৃদয়।

পুলিশ জানায়, উদ্ধারকৃত স্কাফ সিরাপ, গাঁজা এবং ব্যবহৃত যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয়েছে।

বিবিটািইমস ডেস্ক: