২৫ সেপ্টেম্বর, ২০২৬

সংগঠন ও কমিটি

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট: নতুন নেতৃত্বে প্রথম ‘চমক’

ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট: নতুন নেতৃত্বে প্রথম ‘চমক’

ফল ঘোষণার দিনই কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

নির্বাচনের ফলাফল ঘোষণার দিনই প্রথম সভার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম।

৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে আসাদুজ্জামান শাহিন, সেক্রেটারি পদে মোহাম্মদ মিজানুর রহমান এবং কার্যনির্বাহী কমিটির সদস্য পদে মো. সাঈদ হাসান সানি, রুমেল উদ্দিন আহমেদ, আশিকুল ইসলাম সুমন, মো. তানভীর রুবেল ও কাজী মহিবুল ইসলাম ডিকন নির্বাচিত হয়েছেন।

৬ সেপ্টেম্বর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। একই দিন নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। যুব রেড ক্রিসেন্ট ও ইউনিটের সদস্যদের পক্ষ থেকেও তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সভায় ব্রাহ্মণবাড়িয়া জেলার মানবিক, সামাজিক ও সেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। জেলার মানুষের কল্যাণে রেড ক্রিসেন্টের চলমান কার্যক্রম আরও সম্প্রসারণ ও ত্বরান্বিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান শাহিন, সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং যুব রেড ক্রিসেন্টের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।