ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মো. সোহাগ প্রকাশ সোহান (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা ১০ মিনিটে বিজয়নগর থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ৭ নম্বর সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা উপস্থিত সাক্ষীদের সামনে বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার হওয়া সোহাগের বিরুদ্ধে এর আগে আরও চারটি মাদক মামলা রয়েছে।
গ্রেপ্তার সোহাগ কাশিনগর গ্রামের মৃত হুমায়ুনের ছেলে।
এ ঘটনায় বিজয়নগর থানায় একটি মাদক মামলা করা হয়েছে।
বিজয়নগরে ৪০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার
বিবি টাইমস ডেস্ক



