২৪ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষা ও ক্যাম্পাস

ঢাবিস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের(তিতাস) পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

সম্প্রতি সংগঠনের নির্বাচিত সভাপতি রাইয়ান কবির ঐশী ও সাধারণ সম্পাদক রিফতি আল জাবেদের স্বাক্ষরিত পৃথক তালিকায় কমিটির বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়। এতে সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, অর্থ সম্পাদক, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ক্রীড়া সম্পাদক, আপ্যায়ন সম্পাদক, সংস্কৃতি সম্পাদক, সাহিত্য সম্পাদক, পাঠাগার সম্পাদক, নাট্য ও বিতর্ক সম্পাদক, মিডিয়া ও ফটোগ্রাফিক বিষয়ক সম্পাদক, পরিকল্পনা সম্পাদক, ছাত্রবৃত্তি সম্পাদক, বিজ্ঞান বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে।

কমিটির সহ-সভাপতি হিসেবে মো. সাকিবুর রহমান রনি, জাহিদুল হক শুভ, মো. সোহাগ, মুশফিকুর রহিম, মৌমিতা ধর, আফসানা নূর অপি, দিবা আক্তার, শাহিনুর, মিয়া মোহাম্মদ ইমন, সাদিয়া সুলতানা এথিনা, সালমা আক্তার সুচি, সনেট সরকার, মো. তবারক হোসেন, রায়হান আলম, মো. মাসুম মিয়া, ফাহমিদা আক্তার, নাদিম হোসাইনসহ অনেকে রয়েছেন।

কমিটির যুগ্মসাধারণ সম্পাদক পদে কানজুল কারাম কৌষিক,মোঃ নাহিদুল ইসলাম,মাহমুদা বিনতে আমির উদ্দীন,সাইদুল ইসলাম,শেখ হৃদয়,সাইম উদ্দিন রোমন,নিবীর আহমেদ,শিমু আক্তার প্রমুখ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে রাকিব হাসান এবং দপ্তর সম্পাদক হিসেবে মাহিদ হাসান দায়িত্ব পেয়েছেন। প্রচার সম্পাদক করা হয়েছে মুহাম্মদ মইনুদ্দিন গাউছকে। এছাড়া অর্থ সম্পাদক হিসেবে মো. পারভেজ, শিক্ষা ও পাঠচক্র সম্পাদক হিসেবে আসিফ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. রায়হান হোসেন রানা, ক্রীড়া সম্পাদক হিসেবে মো. নাঈমুর রহমান বিদ্যুৎ এবং আপ্যায়ন সম্পাদক হিসেবে আশরাফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

সংস্কৃতি সম্পাদক হিসেবে মো. ইমন, সাহিত্য সম্পাদক হিসেবে হৃদয় ভূঁইয়া, পাঠাগার সম্পাদক হিসেবে তরিকুল ইসলাম তুহার, নাট্য ও বিতর্ক সম্পাদক হিসেবে তানভীর জাহান হৃদি, মিডিয়া ও ফটোগ্রাফিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. রাজা মিয়া এবং পরিকল্পনা সম্পাদক হিসেবে সাইফুল আল আজাদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ছাত্রবৃত্তি সম্পাদক হিসেবে মো. শামসাদ শামী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক হিসেবে মো. মিনহাজুল ইসলাম এবং ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে জান্নাতুল ফেরদৌসকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে বিভিন্ন সম্পাদক ও উপ-সম্পাদক ছাড়াও বেশ কয়েকজনকে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদটি ২০২১ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, শিক্ষা, সংস্কৃতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে কাজ করে আসছে।

বিবি টাইমস ডেস্ক