২৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজনীতি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য র‌্যালি

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন করা হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

মঙ্গলবার ( ১লা সেপ্টেম্বর) বিকেলে ঢাক-ঢোল, স্লোগান ও দলীয় পতাকায় মুখরিত হয়ে ওঠে ব্রাহ্মণবাড়িয়া শহর। জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে দলটির নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

র‌্যালির আগে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আলোচনা সভা শেষে ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আরও পড়ুন: শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে ছাত্রদলের ঐক্যবদ্ধ মিছিল

btimes desk