ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের ২০২৬–২৮ কার্যকরী কমিটির নির্বাচনে সদস্য পদে ১৫ নম্বর ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করবেন তানভীর রুবেল।
২৯ আগস্ট নির্বাচন কমিশনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে তিনি ১৫ নম্বর ব্যালটে মনোনীত হন।
তানভীর রুবেল বলেন, “সদস্যদের দ্বারে দ্বারে যাচ্ছি এবং বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করছি। আলহামদুলিল্লাহ, ভালো সাড়া পাচ্ছি। সকলের কাছে দোয়া, সহযোগিতা ও ভোট প্রার্থনা করছি।”
আগামী ৫ সেপ্টেম্বর শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ৯ হাজার ৪৬৬ জন আজীবন সদস্য ও ১ হাজার ১৭৯ জন বার্ষিক সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।
রেডক্রিসেন্ট নির্বাচনে ১৫ নম্বর ব্যালটে লড়বেন তানভীর রুবেল




