২৪ সেপ্টেম্বর, ২০২৬

সংগঠন ও কমিটি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের তরুণ কলাম লেখক ফোরামে ব্রাহ্মণবাড়িয়ার জেরিন

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। 

বুধবার (২৬ আগস্ট) সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক এ কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের সভাপতি মোঃ জুবায়ের আমিন ও সাধারণ সম্পাদক সাইফা সুলতানা সাদিয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুমোদিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তানজিলা আক্তার চৈতি এবং সহ-সভাপতি তারেক আল মুস্তাফিজ। সাধারণ সম্পাদক করা হয়েছে রাইহান উদ্দিনকে। যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত জাহান জেরিন, সাংগঠনিক সম্পাদক সাবির হাসান নিলয় এবং সহ-সাংগঠনিক সম্পাদক নাইমা খাতুন

এছাড়া অর্থ সম্পাদক হিসেবে আশিক বিন আলম সোহাগ, দপ্তর সম্পাদক সুরাইয়া ইয়াসমিন সুমি, উপ-দপ্তর সম্পাদক মুহাম্মদ শাহরায়াত হোসাইন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোছাঃ সোমনা আক্তার, সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র সম্পাদক জিসি দেবনাথ, প্রচার সম্পাদক নাদিরা জাহান প্রীতি, উপ-প্রচার সম্পাদক সাদিয়া জাহান হক এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোস্তাকিম হাসান দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে সম্পাদকীয় পর্ষদ সদস্য হিসেবে আমানুর রহমানমাহজাবীন তাসনিম কৃষ্টি এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে সামছিদা আফরিন মেঘলাইমরান মাহমুদকে রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার ২০২৬–২৭ কার্যবর্ষের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি তরুণ লেখকদের সাহিত্যচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।