ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেওয়া এক নারীকে জীবন বাজি রেখে উদ্ধার করায় পুলিশ কনস্টেবল অমিত হাসানকে পুরস্কৃত করেছেন পুলিশ সুপার।
গত ২৫ আগস্ট ২০২৬ খ্রি. ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে আত্মহত্যার উদ্দেশ্যে ঝাঁপ দেন এক নারী। এ সময় নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দিয়ে ওই নারীকে উদ্ধার করেন পুলিশ কনস্টেবল অমিত হাসান।

তার সাহসিকতা, মানবিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতিস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার নিজ কার্যালয়ে অমিত হাসানের হাতে ‘সার্টিফিকেট অব অ্যাপ্রেসিয়েশন’ ও অর্থ পুরস্কার তুলে দেন।
এ সময় পুলিশ সুপার অমিত হাসানের সাহসী ও মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দায়িত্ব পালনে এমন সাহসিকতা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপনের আহ্বান জানান।
পুলিশ কনস্টেবল অমিত হাসানের এমন সাহসী উদ্যোগকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পক্ষ থেকে প্রশংসনীয় দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।


