২৪ সেপ্টেম্বর, ২০২৬

উপজেলা খবর

শাহবাজপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

শাহবাজপুর মাদক বিরোধী
সমাবেশে বক্তব্য রাখছে বক্তারা

সরাইল থানা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সরাইল-আশুগঞ্জ-নাসিরনগর সার্কেলের অফিসার জাহাঙ্গীর আলম, সরাইল থানার সার্কেল এএসপি জহিরুল ইসলাম ও সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর আহমেদ বক্তব্য দেন।

মাদক বিরোধী সমাবেশ

এ ছাড়াও বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আশরাফুল করিম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, উপজেলা বিএনপির সহ-সভাপতি মহিউদ্দিন সরকার, শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আয়ূব রহমান, সাবেক সাধারণ সম্পাদক মুন্সি আমান মিয়াস,শাহবাজপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহীন আলমসহ স্থানীয় বিশিষ্ট ও প্রবীণ ব্যক্তিরা। বক্তারা তাদের বক্তব্যে মাদকের ভয়াবহ কুফল, মাদকাসক্তির কারণে ব্যক্তি ও পরিবারের ওপর নেতিবাচক প্রভাব এবং মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পরে একটি মাদকবিরোধী র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর অংশ প্রদক্ষিণ করে। এ সময় মাদকবিরোধী বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মহাসড়ক এলাকা।

প্রতিবেদক