আজ ১৮ আগস্ট ২০২৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের বিশেষ আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বিশেষ আইন- শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম, মহোদয়।
সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার জনাব শাহ্ মোঃ আব্দুর রউফ।
অপরাধ সভায় প্রধান অতিথি মহোদয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করে বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং মাদক নিয়ন্ত্রণে আন্তঃসংস্থা সমন্বয় জোরদার করতে হবে। প্রতিটি থানায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার গোষ্ঠীগত সামাজিক বিরোধ ও দাঙ্গা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন ও উদ্বুদ্ধ করার পাশাপাশি কার্যকর পুলিশি পদক্ষেপ গ্রহণ করতে হবে। প্রতিটি থানায় প্রবাসী কল্যাণ ডেস্ক চালুর মাধ্যমে প্রবাসী ও তাদের পরিবারের সেবা নিশ্চিত করতে হবে। এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা পূর্বক সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।



