ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে এবং স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবু সাঈদ, জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, সিভিল সার্জন ডা. মো. নোমান মিয়া, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি জহিরুল ইসলাম খোকন এবং পৌরসভার সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়ার ম্যানেজার মোহাম্মদ আনিসুর রহমান। এতে সভাপতিত্ব করেন স্বাধীন বাংলা চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রৌশন আলম।
আয়োজকরা জানান, দিনব্যাপী ট্যাংকের পাড়ে অবস্থিত স্বাধীন বাংলা চক্ষু হাসপাতাল প্রাঙ্গণে চক্ষু রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হবে।



