সচেতনতা, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তারুণ্যের বিকাশে দীর্ঘদিন ধরে কাজ করে আসা সংগঠন ‘সোনালী সকাল বাংলাদেশ’-এর ২০২৬–২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। গত ১৪ আগস্ট নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
২০১৫ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে ‘সোনালী সকাল বাংলাদেশ’ তরুণদের সৃজনশীলতা বিকাশ, সাহিত্য-সংস্কৃতি চর্চা, আবৃত্তি, নাট্যচর্চা এবং সামাজিক সচেতনতা তৈরিতে ধারাবাহিকভাবে কাজ করে আসছে। দীর্ঘ পথচলায় বিভিন্ন বয়স ও পেশার অসংখ্য মানুষ সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন।
নতুন কমিটিতে জুনায়েদ আহমেদ শিবলী সভাপতি এবং জারিন মুনতাহা সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন। রূপম সূত্র ধর সাধারণ সম্পাদক এবং প্রত্যায় পাল ও স্বরূপা রায় যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ ছাড়া বশির আহমেদ সাংগঠনিক সম্পাদক, তাবাসসুম মৃধা সংগঠক (আবৃত্তি বিভাগ), হোসাইন ইসলাম জয় সংগঠক (নাট্য বিভাগ), সায়ন সাহা নয়ন দপ্তর সম্পাদক, নুরজাহান রেশমা প্রচার ও প্রকাশনা সম্পাদক, বিজয় আহমেদ সহ-প্রচার সম্পাদক, ফাহিম মুনতাসির শান্ত কোষাধ্যক্ষ এবং তাওসিদ আলম তাজিম কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন।
কমিটিতে মো. সালাউদ্দিন তথ্য ও গবেষণা সম্পাদক, কাজী মাহবুব-উজ-জমান সহ-তথ্য ও গবেষণা সম্পাদক এবং মোহাম্মদ জিহাদ সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
নতুন কমিটির সদস্য হিসেবে রয়েছেন আজিজা সোপান, শামীমা সিকদার দীনা, হুমায়ুন কবির, ইসরাত জাহান, মো. নাঈম হাসান, আইরিন মৃধা, হুমায়রা আক্তার হিমু, রিয়াজুল মোর্শেদ মোয়াজ, সানিউর রহমান, ফাহিম মুনতাসির, জুবায়েদ আহমেদ, তিশা রাণী পোদ্দার, কামরুল হাসান সাব্বির, মারিয়া আক্তার, নাজিফা ইসলাম অধরা, প্রণব দেবনাথ, ফাইয়াজ ফারসিদ মুবিন, সাফাইয়া আক্তার স্বর্ণা, মীম আক্তার, রকিবুল ইসলাম শুভ, জাহিদ হোসেন, মো. হিমেল, সাগর দেবনাথ, তামান্না আক্তার ও মো. নাঈম।
সংগঠন সূত্রে জানা যায়, দায়িত্বের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি নতুন নেতৃত্বকে সামনে নিয়ে আসার উদ্দেশ্যেই এবার কমিটিতে দায়িত্বের রদবদল করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, আবৃত্তি, নাট্যচর্চা ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।
‘সোনালী সকাল বাংলাদেশ’ প্রতিষ্ঠালগ্ন থেকেই তরুণদের নিজেদের কথা বলা, প্রতিভা প্রকাশ এবং সমাজের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করার একটি মুক্ত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। আগামী দিনে তরুণ প্রজন্মকে মাদক, সহিংসতা, অসহিষ্ণুতা ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।
নতুন কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য, শুভানুধ্যায়ী, সাবেক সদস্য ও দীর্ঘদিনের সহযোগীদের সহযোগিতা এবং শুভকামনা কামনা করা হয়েছে।
সংগঠনের দপ্তর সম্পাদক সায়ন সাহা নয়ন বলেন, ‘সোনালী সকাল’ শুধু একটি সংগঠনের নাম নয়; এটি তারুণ্যের সৃজনশীলতা, সচেতনতা ও সুন্দর সমাজ নির্মাণের প্রত্যয়ের একটি দীর্ঘ যাত্রা। প্রতিষ্ঠালগ্নের আদর্শ ও উদ্দেশ্যকে ধারণ করে আগামী দিনে সকলের সহযোগিতা নিয়ে আরও বিস্তৃত পরিসরে কাজ করতে চান তারা।



