ডেঙ্গু প্রতিরোধ ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় টাউনখাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছে সদর উপজেলা যুবদল।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে যুবদলের নেতাকর্মীরা টাউনখালের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি হতে পারে—এমন স্থানে পানি জমতে না দেওয়া, খাল ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।
এ ছাড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক, সদস্য সচিব তানভীর রুবেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক খোকন মিয়া, নিয়াজ মুন্সী ও শামিম রেজা, সিনিয়র সদস্য মুইনুল ইসলাম, সদস্য কাউসার খানসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ যথেষ্ট নয়; পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন। এ ধরনের কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উদ্যোগ আরও জোরদার হবে।




