ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অধীনস্থ ১৪টি ইউনিট এবং জেলার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ মিলনায়তনে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও চাঁদপুর জেলার দায়িত্বপ্রাপ্ত হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, এমপি সভায় সভাপতিত্ব করেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ সভা পরিচালনা করেন।

সভায় জেলা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ, অধীনস্থ ১৪টি ইউনিটের নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্যরা অংশ নেন।
মতবিনিময় সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী দিনের সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।




