
ব্রাহ্মণবাড়ীয়ার সুনামধন্য আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা। এতে জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও বিশিষ্ট শিক্ষানুরাগী রাশেদ কবির আখন্দকে বোর্ড কর্তৃক সভাপতি মনোনীত করা হয়েছে। গত ১০ আগস্ট বোর্ডের বিদ্যালয় পরিদর্শক এর সই করা আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয় যার স্মারক নং: ২.০৭.১০.০০০০.২১২.২২.৪২.২৬.৮৭৫৪ । তাছাড়া পদাধিকারবলে প্রধান শিক্ষককে সচস্য সচিব,মমিনুল হক সরকার অভিভাবক প্রতিনিধি ও নার্গিস আক্তারকে শিক্ষক প্রতিনিধি করা হয়।




