ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত এবং জেএসসি বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও পবিত্র গীতাপাঠ করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ রাশেদ কবির আখন্দ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দা মাহফুজা আক্তার (চেয়ারম্যান, মাছিহাতা গ্রুপ এবং ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর-বিজয়নগর আসনের সংসদ সদস্য মহোদয়ের সহধর্মিণী)। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদরের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা জাহান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ আবু জামাল।
বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মেধা ও মননের বিকাশে পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। পরবর্তীতে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরিশেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।




