ব্রাহ্মণবাড়িয়ায় মনোনীত ৬২ জন ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের নিয়ে ভূমিসেবা কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবুসাইদ।
প্রশিক্ষণ কর্মশালায় ভূমিসেবা কার্যক্রম পরিচালনা, নাগরিকদের ভূমিসেবা প্রদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলার মনোনীত ৬২ জন ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটর এতে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে ভূমিসেবা কার্যক্রম আরও দক্ষ, সহজ ও জনবান্ধব করার পাশাপাশি সেবাগ্রহীতাদের দ্রুত ও সঠিক সেবা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
